Uncategorized

সিনেমা বানাচ্ছেন সাব্বির, নায়িকা কে?

সিনেমা বানাচ্ছেন সাব্বির, নায়িকা কে?

সিনেমা বানাচ্ছেন অভিনয়শিল্পী ও নাট্যপরিচালক মীর সাব্বির। এরই মধ্যে সপ্তাহখানেক শুটিংও করেছেন। তার অনেক দিনের স্বপ্ন এখন পূরণ হতে চলেছে। তবে এখন প্রশ্ন হলো– এই ছবির নায়িকা কে?

এই ছবিতে অভিনয় করছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী। ঢাকার বাইরে দুদিন শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি। পরিচালনার পাশাপাশি ‘রাতজাগা ফুল’ ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য মীর সাব্বিরের।

সাব্বির জানান, এখন পর্যন্ত পাঁচ দিনের শুটিং হয়েছে। জানুয়ারির মধ্যে পুরো ছবির শুটিং শেষ করতে চান বলেও জানান তিনি।

সাব্বির বলেন, চেষ্টা করেছি ভালো কিছু কাজ করার। ছবিটির শুটিং শেষ হলেই বুঝতে পারব, যা ভেবেছি সেটি হচ্ছে কিনা। এখন শুটিংয়ের কোনো কিছু প্রকাশ করতে চাই না। সময় হলে সব জানাব।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশীর প্রথম সিনেমা মিশন এক্সট্রিম। ফয়সাল আহমেদ পরিচালিত এই ছবির পুরো শুটিং এখনও শেষ হয়নি। সম্প্রতি ছবির পোস্টার প্রকাশিত হয়েছে। এর বাইরে আদম নামের একটি ছবির কাজও শুরু করেন ঐশী। আর চুক্তিবদ্ধ হয়ে ছেড়ে দিয়েছেন স্বপ্নবাজি সিনেমার কাজ। নতুন ছবি রাতজাগা ফুলে চুক্তিবদ্ধ হয়েছেন ও নীরবে কাজটি করছেন।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker