স্বাস্থ্য

ঢাকায় ‘মালয়েশিয়া হেলথকেয়ার উইক’ অনুষ্ঠিত: উন্নত চিকিৎসার সুযোগ

ঢাকায় ‘মালয়েশিয়া হেলথকেয়ার উইক’ অনুষ্ঠিত: উন্নত চিকিৎসার নতুন দ্বার উন্মোচননিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে সম্প্রতি মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (MHTC) এবং বোটোয়া (BOTOA)’র যৌথ উদ্যোগে “মালয়েশিয়া হেলথকেয়ার উইক” শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মালয়েশিয়ার পাঁচটি শীর্ষস্থানীয় হাসপাতাল তাদের আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও সেবা তুলে ধরে।

ঢাকায় ‘মালয়েশিয়া হেলথকেয়ার উইক’ অনুষ্ঠিত: উন্নত চিকিৎসার নতুন দ্বার উন্মোচনবাংলাদেশি রোগীদের জন্য সভায় বিশেষ ছাড়, অনলাইন বিশেষজ্ঞ পরামর্শ, ভিসা সহায়তা, এবং বিনামূল্যে অনুবাদক সুবিধাসহ নানা সুযোগ-সুবিধার ঘোষণা দেওয়া হয়। এমএইচটিসি-র ভাইস প্রেসিডেন্ট লোকমান ইজাম আব্দ আজিজ জানান, এই উদ্যোগ দুই দেশের স্বাস্থ্য খাতে প্রযুক্তি বিনিময় ও ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা পৌঁছে দিতে ভবিষ্যতে বাংলাদেশ সরকার ও চিকিৎসকদের সাথে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

এমন আরও সংবাদ

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker