জাতীয়

কাহারোলে আদিবাসীর জমি অবৈধ ভাবে ভোগ দখল

dnajদিনাজপুরের কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের ফেরুষাডাঙ্গা গ্রামের কতিপয় প্রভাবশালী ব্যক্তি আদিবাসীর জমি ভুয়া দলিল মূলে ভোগ দখল করিয়া আসিতেছে। জানা যায়, ফেরুষাডাঙ্গা গ্রামের পারকু মার্ডীর আবাদী জমি-জমা একই গ্রামের মৃত নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন, খয়রাদ হোসেন, মকবুল হোসেন, আনিসুর রহমান সহ দীর্ঘদিন ধরিয়া ভুয়া কাগজপত্রের বলে জোর পূর্বক ভোগ দখল করিয়া আসিতেছে। পারকু মার্ডী মারা যাওয়ার পরে তার একমাত্র মেয়ে জোহান্না মার্ডী তার বাবার জমি-জমার সকল কাগজপত্র সংগ্রহ করে আদালতে মামলা করলে মাননীয় আদালত জোহান্নার পক্ষে রায় প্রদান করেন। জোহান্না রায় পাওয়ার পরে গ্রাম্য ও থানা পুলিশের শালিশের মাধ্যমে বিবাদীগণের পক্ষ থেকে জমি চাইতে গেলে তারা বিভিন্ন রকম টালবাহানা শুরু করে। জোহান্না মার্ডী নিরুপায় হয়ে সহায়তা পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় আকুতি-মিনতি করে বেড়াচ্ছে।

এমন আরও সংবাদ

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker