নারীর আত্মহত্যা সবচেয়ে বেশি ভারতে
নারীর আত্মহত্যা আশঙ্কাজনক হারে বেড়েছে ভারতে। সারা বিশ্বে যত নারী আত্মহত্যা করে তার ৩৭ ভাগই ভারতের। আর ভারতীয় পুরুষদের ক্ষেত্রে আত্মহত্যার হার ২৪ শতাংশ।
গত বুধবার (১২ সেপ্টেম্বর) ‘ল্যান্সেট পাবলিক হেলথ স্টাডি’ নামে একটি সংস্থা কর্তৃক প্রকাশিত এক সমীক্ষা রিপোর্টে এই তথ্য জানা গেছে।
দ্য গ্লোবাল বারডেন অব ডিজিস ১৯৯০ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিশ্বে সংঘটিত আত্মহত্যা নিয়ে গবেষণা করে। গবেষণা নিবন্ধটি ল্যানচেট পাবলিক হেলথ সাময়িকীতে প্রকাশিত হয়। নিবন্ধে বলা হয়েছে, মোট আত্মহত্যাকারীর ৬৩ শতাংশের বয়স ১৫ থেকে ৩৯ বছর বয়সের মধ্যে।
ভারতে মৃত্যুর কারণের মধ্যে আত্মহত্যা এক নম্বরে আর সারা বিশ্বে মৃত্যুর কারণের মধ্যে আত্মহত্যা রয়েছে তিন নম্বরে।
২০১৬ সালে ভারতে ২ লাখ ৩০ হাজার ৩১৪ জন আত্মঘাতী হয়েছে। আত্মহত্যার সংখ্যা বেশি কর্নাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও ত্রিপুরায়। পুরুষদের আত্মহত্যা বেশি কেরালা ও ছত্তিশগড়ে।



