অপরাধনারী ও শিশু

মাগুরায় শিশু যৌন নির্যাতনের অভিযোগে মামলা

মাগুরার শ্রীপুর উপজেলায় সাড়ে ৪ বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কাজী মাহাবুবর রহমান (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার  সকাল ৮টার দিকে উপজেলার বরিশাট গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে শিশুটিকে মাগুরা ২০৫ শয্যা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।

শিশুটির মা অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে অন্যান্য দিনের মতো অন্য শিশুদের সঙ্গে কাজী মাহাবুবরে রহমানের কাছে আরবি শিখতে যায়। এসময় মাহাবুবর রহমান তাকে কোলে বসিয়ে যৌন নির্যাতন করে। পড়া শেষ বাড়ি ফিরে এসে গোসল করানোর সময় ব্যথা অনুভব করে। পরে আমাকে সে সব খুলে বলে। পরে শিশুটিকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে আসলে অস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে মাগুরা ২০৫ শয্যা সদর হাসপাতালে পাঠিয়ে দেন।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব হোসেন বলেন, শিশুটির যৌন নির্যাতনের অভিযোগে তার স্বজনরা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত কাজী মাহাবুবর রহমানের গ্রেফতারের চেষ্টা চলছে।

এমন আরও সংবাদ

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker