বিনোদন

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওশীন

অভিনয় ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন মডেল ও অভিনেত্রী নওশীন।  অথচ, দীর্ঘ ১০ বছরের অভিনয়জীবনে প্রশংসা যেমন পেয়েছেন, সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।

সঙ্গীত তারকা মিলার সাবেক স্বামী পারভেজ সানজারির সঙ্গে সম্পর্ক থাকা নিয়ে সর্বশেষ শিরোনামে আসেন নওশীন। সেই ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে।

এরই মধ্যে অভিনয় ছাড়ার ঘোসণা দেন নওশীন। তিনি বলেন, অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল অভিনয় অঙ্গন থেকে দূরে থাকার। নানা কারণে সেটা বাস্তবায়ন করতে পারছিলাম না। সম্প্রতি সে পরিকল্পনাটিই বাস্তবায়ন করেছি।

তিনি আরো বলেন, এখন থেকে আমাকে আর অভিনয়ে দেখা যাবে না। বর্তমানে আমার হাতে আর অভিনয়ের কোনো কাজ নেই। নতুন কোনো কাজেও যুক্ত হইনি। কিছুদিন আগে ওমরা হজ করে এসেছি। এরপরই অভিনয় থেকে সরে এসেছি। নিজের ইচ্ছাতেই এ সিদ্ধান্ত নিয়েছি।

এমন আরও সংবাদ

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker