দেশজুড়ে

ভুরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ভুরুঙ্গামারী ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা: ভুরুঙ্গামারীতে মহিলা ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের হয়রানী ও ব্যবহারিক পরীক্ষায় কম নম্বর দেওযার প্রতিবাদে ভূরুঙ্গামারী সরকারী কলেজের ছাত্র-ছাত্রী,অবিভাবক ও শিক্ষকমন্ডলী বিক্ষোভ মিছিল , সমাবেশ ও স্মারক লিপি প্রদান করেছে।
বৃহস্পতিবার দুপুরে ভুরুঙ্গামারী ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তারা উপজেলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে প্রভাষক তাহমিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরকার রকীব আহমেদ, গোলাম ফারুক, আব্দুল্লাহ হেল বাকী, অভিভাবক আনোয়ার হোসেন প্রমুখ। অভিযোগে বলা হয় গত এইচএসসি পরীক্ষায় প্রতিদিন পরীক্ষার্থীদের কক্ষ পরিবর্তন, পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার, ভয়ভীতি প্রদর্শন ও ইচ্ছা করে শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় কম নম্বর দেওয়া অভিযোগ আনা হয়। এর ফলে ফলাফল বিপর্যয় ঘটেছে বলে দাবী করা হয়।
সমাবেশ শেষে কলেজ গর্ভণিং বর্ডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসীর নিকট বিচার দাবীকরে স্মারক লিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, এবারের এইচ,এস,সি পরীক্ষায় উক্ত দুটি কলেজেরই ফলাফল বির্পযয় ঘটে। ফলাফল বিপর্যয়ের কারন হিসাবে উভয় কলেজ পরস্পর পরস্পরকে দোষারোপ করে আসছে। এবাপারে মহিলা ডিগ্রীকলেজের অধ্যক্ষ খালেদুজ্জামান সরকার জানান, বোর্ডের নীতিমালা অনুযায়ী
এবং অভ্যন্তরীণ কমিটি গঠনের মাধ্যমে পরীক্ষা নেয়া হয়ে থাকে।
এছাড়া সার্বক্ষনিক দু’জন সরকারী কর্মকর্তা পরীক্ষার সময়দায়িত্ব পালন করে থাকে। কাজেই তাদের অভিযোগ ভিত্তিহীন। সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিকুল ইসলাম বলেন আমাদের অভিযোগ স্মারকলিপিতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার স্মারক লিপি পেয়েছেন বলে জানান।

এমন আরও সংবাদ

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker