নারী ও শিশু

বাল্যবিয়ের দেওয়ার চেষ্টার অভিযোগে কনের পিতার ৬ মাসের কারাদন্ড

কনের পিতার ৬ মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় বাল্যবিবাহে আয়োজন করার অভিযোগে শুক্রবার রাতে কনের পিতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কনের পিতা মো. খায়রুল ইসলাম, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাঙ্গালপাড়া গ্রামের বাসিন্দা।

আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল মারুফ।তিনি জানান, পিতা তার ৭ম শ্রেণি পড়–য়া তৃশার (১৩) বিয়ের আয়োজন করেন।

কনের বয়স কম হওয়া নিয়ে কয়েকবার সতর্ক করা হয় তাকে। এমনকি পুলিশ তার বাড়িতে গিয়ে বিয়ে বন্ধের জন্য অনুরোধ করেন। পুলিশকে কথা দিলেও গোপনে সব আয়োজন চালিয়ে যেতে থাকেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে বিয়ের আয়োজনের খবর পেয়ে রাতেই তার বাড়িতে গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেন ইউএনও। এ সময় কনের পিতা খাইরুল হোসেনকে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এমন আরও সংবাদ

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker